1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ লিয়াকত হোসেন: রাজশাহী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা ব্যারিস্টার রেজাউল করিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন কমিশনে আপিল শুনানির পর তাঁর প্রার্থিতা পুনর্বহালের এ সিদ্ধান্ত জানানো হয়। প্রার্থিতা ফিরে পাওয়ার পরপরই তিনি নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুটবল’ বরাদ্দ পেয়েছেন। ​এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন রেজাউল করিম। শুনানি শেষে কমিশন তাঁর আপিল গ্রহণ করে মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

​ব্যারিস্টার রেজাউল করিম যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে ভোটে অংশ নেওয়ায় রেজাউল করিমকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ​প্রার্থিতা ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার রেজাউল করিম বলেন, “ন্যায়বিচারের আশায় আমি নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কমিশন আমার কাগজপত্র যাচাই করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে এবং আমি ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।” ​

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক বাছাইয়ে মাত্র ২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হলেও আপিল শুনানি শেষে রেজাউল করিমসহ আরও দুই জন তাঁদের প্রার্থিতা ফিরে পান। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই আসনে এখন নির্বাচনী আমেজ আরও তুঙ্গে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট