1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট আরএমপি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেষ্ট আরএমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো পদক্ষেপ। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিতভাবে চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ সদস্যরা।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা যানবাহন ও চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন। এতে অপরাধীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং নগরীতে অবৈধ কিছু প্রবেশের সম্ভাবনা কার্যত রুদ্ধ হচ্ছে। এ ধরনের তৎপরতায় নগরবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই পদক্ষেপ মহানগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাগরিকরা বলছেন, পুলিশ সদস্যদের এই নিরলস প্রচেষ্টা নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

No description available.

নগরবাসীর যেকোনো তথ্য, সমস্যা কিংবা আইনগত সহায়তা পেতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইনে (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার অপরাধ সংক্রান্ত সহায়তার জন্য +৮৮০১৩২০-০৬১৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই চেকপোস্ট কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিত করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট