1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে চাঁদাবাজসহ গ্রেপ্তার ১৯ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে চাঁদাবাজসহ গ্রেপ্তার ১৯

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাঁড়াশি অভিযানে চাঁদাবাজি, মাদক, ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য অপরাধে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলেন, বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়া এলাকার আব্দুল গাফফারের ছেলে মো. রাশেদুল ইসলাম রাসেল (৩২), রাজপাড়া এলাকার মো. শাহআলমের ছেলে মো. সুমন (৪০), এবং একই এলাকার গাজীর শেখের ছেলে মো. আনিন (৩৫)।

এছাড়া, পৃথক মামলায় আরও ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত, ২ জন মাদক মামলার আসামি এবং ৯ জন বিভিন্ন মামলায় অভিযুক্ত। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির এক মুখপাত্র।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট