1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন : উৎসবের আমেজে ভোট ১৬ সেপ্টেম্বর - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন : উৎসবের আমেজে ভোট ১৬ সেপ্টেম্বর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।২ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ চলবে ৪ ও ৫ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত। ৭ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থী তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন।একইদিন রাত ৮টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে।

নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।” এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট