1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানালেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি  মোহাম্মদ আবু সুফিয়ান। আজ শনিবার (১২ জুলাই) অপরাহ্নে রাজশাহী পুলিশ লাইন্স প্রাঙ্গণে এক সৌজন্য অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান পুলিশ কমিশনার।

তিনি বলেন, “তোমাদের এই অর্জন কঠোর পরিশ্রম, একাগ্রতা ও নিয়মিত অধ্যয়নের ফসল। এই সাফল্য শুধু তোমাদের নয়, বরং পরিবারের, শিক্ষকদের এবং গোটা সমাজেরও গর্বের বিষয়।” পুলিশ কমিশনার আরও বলেন, “এই কৃতিত্ব ধরে রেখে আগামী দিনে উচ্চশিক্ষায়ও সাফল্য অর্জনের মাধ্যমে তোমরা দেশের জন্য অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Open photo

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত আরএমপি সদর উপ-পুলিশ কমিশনার  মোহাম্মদ খোরশেদ আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলামসহ স্কুলের শিক্ষকবৃন্দ ও আরএমপি’র অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রতিবছরই এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে রাজশাহীর শিক্ষাক্ষেত্রে অন্যতম আলোচিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট