1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা রামেক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় পাখিভ্যান ও টলির ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

“ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করছে”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অনেক দফা বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “রাজশাহী শিক্ষানগরী ও শান্তির নগরী। এই নগরীর শান্তি বিনষ্ট করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না।”

ছাত্রদলকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের কড়া প্রতিবাদ

ছাত্রশিবির নেতার উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, “ছাত্রদল আমাদের আবেগের জায়গা। ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। ছাত্রদলকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে রাজশাহীতে অবস্থান করার মতো স্পর্ধা দেখাবেন না।”

Open photo

সমাবেশে বিএনপি নেতাদের উপস্থিতি

সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা

এছাড়াও সমাবেশে মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট