
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অনেক দফা বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "রাজশাহী শিক্ষানগরী ও শান্তির নগরী। এই নগরীর শান্তি বিনষ্ট করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না।"
ছাত্রশিবির নেতার উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, "ছাত্রদল আমাদের আবেগের জায়গা। ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। ছাত্রদলকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে রাজশাহীতে অবস্থান করার মতো স্পর্ধা দেখাবেন না।"

সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
এছাড়াও সমাবেশে মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই সমাবেশে অংশ নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর