1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বৃক্ষরোপন ও চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বৃক্ষরোপন ও চারা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি: পরিবেশ রক্ষার আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীর বাঘায় ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির আয়োজনে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। বৃহসপতিবার(২৫-০৯-২০২৫) উপজেলার মহিলা বানিজ্যিক কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউট এর সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। এছাড়াও পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর সাথে আচরনের বিষয়ে আলোচনায় অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার প্রদান করা করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু সাঈদ মোঃ সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির পরিচালক ও বাপার বাঘা উপজেলা শাখার সভাপতি ডঃ আব্দুস সালাম লাভলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভ্যারাসিটি সিডলিং সোসাইটির বাঘা উপজেলার সভাপতি ও বাপার বাঘা উপজেলা শাখার সভাপতি ডঃ আব্দুস সালাম লাভলু।

বক্তব্য রাখেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,সহকারি অধ্যাপক সাবদার হোসেন,প্রভাষক সোহেল রানা, ভ্যারাসিটি সিডলিং সোসাইটির সাধারণ সম্পাদক ও বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিল্পব,শিক্ষার্থী-ইসমত আরা,জেবা খাতুন,ফাল্গুনি, আসনাহুল হুসনা,তাহাসসুম প্রমুখ।

উপস্থিত ছিলেন- শিক্ষক- হাফিজউল্লাহ, আলী হাসান মিঠু,ইদ্রিস আলী,আরোজ আলী, নূরে সায়েম ও সাংবাদিক আব্দুল হামিদ মিঞা,শিক্ষার্থী গালিব হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট