1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহীর বাগমারায় সাংবাদিকদের সাথে এমপি এনামুল : সাংবাদিকরাও  দেশের অতন্দ্র প্রহরী

  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুস্তম আলী শায়ের বাগমারা, রাজশাহী…………….

রাজশাহীর বাগমারায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শিকদারী সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি।

 

এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকরা এলাকার আয়না। তাদের চোখে যে বিষয়গুলো ধরাপড়ে তা সবার চোখে ধরাপড়ে না। সমাজের যে কোন অসংগতি, উন্নয়ন, আগামীর চিন্তাধারা সবই প্রকাশ পায় সাংবাদিকের লেখনির মাধ্যে দিয়ে। একটি এলাকা তথা বিশ্বের সামগ্রীক উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে।

 

তিনি আরো বলেন, সাংবাদিকরাও তাদের জায়গা থেকে দেশের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে থাকে। সেই সাথে বাগমারা কর্মরত সাংবাদিকদের সত্য, সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বা পরিবেশনের আহব্বান জানান তিনি।বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই অকারনে কেউ যেন হয়রানীর শিকার না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

 

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক আবু বাক্কার সুজন, নুর কুতুবুল আলম। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন,সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সহ-সম্পাদক নাজিম হাসান, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, জিল্লুর রহমান, শামীম রেজা, ফারুক আহমেদ ও রতন কুমার, রুস্তম আলী শায়ের, মাহফুজুর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট