1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়া থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীর পুঠিয়া থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর খোয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রবি শেখ (২৮), পিতা- মোঃ বাদশা শেখ, সাং- শিবপুর খোয়ারপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহী।

র‍্যাব-৫ জানায়, সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন শিবপুর খোয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে রবিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড এবং নগদ ১,০০০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত রবি শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজ পেশার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

Open photo

ঘটনার বিষয়ে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে র‍্যাব শুরু থেকেই সন্ত্রাস, অস্ত্র, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট