1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পবা থেকে সংঘবদ্ধ মাদকচক্রের ৩ সদস্যকে ফেন্সিডিলসহ গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীর পবা থেকে সংঘবদ্ধ মাদকচক্রের ৩ সদস্যকে ফেন্সিডিলসহ গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে আবারও সফল অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন ছোট আমগাছী এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদকচক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় তারা গ্রেফতার করে – ১. মোঃ কুরাইস আহম্মেদ ওরফে মনি (৫০), পিতা-মৃত নিজাম উদ্দিন, সাং-ছোট আমগাছী, থানা-পবা। ২. মোঃ আকরাম হোসেন (৩৮), পিতা-আঃ রাজ্জাক, সাং-বড় ধাধাইস, থানা-বেলপুকুর। ৩. মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা-মৃত হাবিববুর রহমান, সাং-কাপাশিয়া, থানা-কাটাখালী। অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল, নগদ ৭,৫০০ টাকা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।Open photo

র‍্যাব জানায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা করে আসছিল। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। ধৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ী ও চক্রের বিরুদ্ধে তাদের অভিযান আরো জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট