1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি: আজ ১৫ জুন, ২০২৬ খ্রি. এক উৎসবমুখর পরিবেশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA), তানোর জোনের উদ্যোগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর শুভ উদ্বোধন এবং একই দিনে অনুষ্ঠিত “কমিউনিটি পুলিশিং সভা-২০২৬” অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার রাজশাহী ।

তানোর উপজেলার ধামধুম-ভূষণা মাদার খাল এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবং বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য  মোহাম্মদ নাঈমুল হাছান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী  প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জনাব প্রকৌশলী মো: নাঈমুল হাসান। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি “কমিউনিটি পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানেরই সভাপতিত্ব করেন তানোর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাইমা খান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সাথে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  নাইমা খান বিএমডিএ-এর এই সবুজায়নের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তানোর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিএমডিএ-এর কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট