1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে নকল টাকা চক্রের মূলহোতা গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে নকল টাকা চক্রের মূলহোতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে টাকার বান্ডিলের মাঝে নকল নোট মিশিয়ে আসছিল। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে। অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার নোট জাল বলে প্রমাণিত হয়।Open photo

এছাড়াও একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে নকল টাকা প্রস্তুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ছিলেন।

র‍্যাব-৫ জানিয়েছে, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে জনস্বার্থে প্রতারণামূলক নকল টাকা চক্রের বড় ধরনের কার্যক্রম ভেস্তে দিয়েছে র‍্যাব-৫।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট