1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার অনিন্দ্য ও তার দুই সহযোগী পাঁচদিনের রিমান্ডে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার অনিন্দ্য ও তার দুই সহযোগী পাঁচদিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য ও তার দুই সহযোগী রবিন ও ফয়সালের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। এসময় পুলিশ তাদের প্রত্যেকের সাতদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক মামুনুর রশিদ তিন আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই রেজাউল করিম। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পুলিশ পরিদর্শক মোতালেব হোসেনকে।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালায়। অভিযানে অনিন্দ্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, গুলি, সামরিক মানের দূরবীন, জিপিএস, স্নাইপার স্কোপ, দেশীয় অস্ত্র, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, টিজার গান, অব্যবহৃত সিমকার্ড, বোমা তৈরির সরঞ্জাম, কম্পিউটার, দেশি-বিদেশি মদ ও নাইট্রোজেন কার্টিজ।

প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা এবং একই বছরের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অনিন্দ্যকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাবের কারণে তিনি মামলা থেকে রেহাই পান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট