1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর কাশিয়াডাঙা এলাকা থেকে একাধিক মাদক মামলার পলাতক আসামি এবং হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক কারবারি মো. মহবুল ওরফে কালু (৫২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর একটি চৌকস ও দক্ষ দল।

র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট (সোমবার) বিকাল ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানার হড়গ্রাম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মহবুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলফাজ উদ্দিন বিশ্বাস।

র‌্যাব জানায়, মহবুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সিপিএসসি (সিনিয়র পেট্রোলিং অ্যান্ড স্পেশাল ক্রাইম) ইউনিট জানতে পারে, মহবুল সীমান্তবর্তী এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এরপর গোয়েন্দা টিম তার গতিবিধি পর্যবেক্ষণে রেখে একাধিকবার অভিযান চালায়। অবশেষে র‌্যাব-৫ এর অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। র‌্যাব আরও জানায়, সাত বছর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বিপুল পরিমাণ হেরোইনসহ মহবুলকে আটক করা হয়েছিল। সেই মামলায় বিচারিক আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট