1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মাথা গোজার ঠাঁই পেলো ১৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে মাথা গোজার ঠাঁই পেলো ১৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন ………………………..

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে জমিসহ ঘর পাচ্ছে ভূমি ও ঘরহীন পরিবার।অনুষ্ঠানে ৩য় পর্যায়ে ২য় ধাপে রাজশাহী জেলায় ১৭৫টি ঘর পেলেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

 

প্রতিটি বাড়ির জন্য নির্মিত বরাদ্দ রয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। বাড়িগুলোতে দুইটি ঘর, একটি টয়লেট, একটি রান্নাঘর, সামনে খোলা বারান্দা রয়েছে।

 

এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক ৩য় পর্যায় (২য় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ০৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা দেন। রাজশাহীর তিনটি ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হলো চারঘাট, বাঘা ও মোহনপুর।

 

ভিডিও কনফারেন্সে রাজশাহী থেকে চারঘাট উপজেলার হল তুলে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ইসলাম ০৩ সরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, ০১ইউসুফপুর ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল হক মাখন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, ঘরপ্রাপ্ত উপজেলা গুলি হলো পবা উপজেলায় ১০টি, মোহনপুর উপজেলায় ১০টি, তানোর উপজেলায় ১৭টি, গোদাগাড়ী উপজেলায় ১৮টি, পঠিয়া উপজেলায় ১৭টি, দূর্গাপুর উপজেলায় ২৫টি, চারঘাট উপজেলায় ৩৩টি, বাঘা উপজেলায় ৩০টি ও বাগমারা উপজেলায় ১৫টি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট