1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৯টার দিকে দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (২৫ আগস্ট) র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার সামিউল আলিম জয় রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।Open photo

্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সাল থেকে ভুক্তভোগী তরুণীর পরিবার ও সামিউলের পরিবার একই বাড়িতে পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ সুযোগে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগীর বাড়িতে একা থাকার সুযোগে জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন স্থানে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে এবং ভুক্তভোগীর বাড়িতে গত ১২ আগস্ট পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়েতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী তরুণী।

এ ঘটনায় তার মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাবও ছায়াতদন্ত শুরু করে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র্যাব-৫ এর সিপিএসসি দলের সদস্যরা দুর্গাপুর থেকে জয়কে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট