1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন মামলায় ৯ জনের কারাদÐ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন মামলায় ৯ জনের কারাদÐ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী ……………………………………………….

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে এক সাথে পৃথক ১০টি মামলার রায় ঘোষণা করেছেন আদালত। আজ সোমবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে, সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

 

মামলাগুলো রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার। এর মধ্যে সরকারি ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, ইমো হ্যাকিং চক্রসহ ১০টি মামলার রায় ঘোষণা করা হয়। রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল আদালত প্রতিষ্ঠার পর প্রথম এতগুলো মামলার রায় ঘোষণা করা হয়। এবিষয়ে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা রায়ের বিষয়টির নিশ্চিত করে বলেন,২০১৮ সাল থেকে ২০২১ করোনাকালীন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন থানায় মামলা হয়। এসময় ইমো হ্যাকিংসহ নানা অপরাধে ৯ টি পৃথক মামলার রায় দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালত। তার মধ্যে একটি মামলা খালাস। বাকী ৮ মামলায় সর্বোচ্চ ৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ জনকে কারাদÐ দিয়েছে আদালত
এবং একজনকে খালাস দেন আদালত।

 

সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন পলাতক রয়েছেন। সাইবার ট্রাইব্যুনালের পিপি বলেন, সাজাপ্রাপ্ত আসামিরা শিক্ষিত তরুণ। তারা মেধাকে সুপথে ব্যবহার না করে প্রশ্নপত্র ফাঁসের মতো জঘন্য কাজে ব্যবহার করেছেন। এতে করে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই রায়ের মধ্য দিয়ে আদালত দৃষ্টান্ত স্থাপন করল। এর আগে গত বছরের মার্চে বিভাগীয় শহর গুলোতে সাইবার ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। ওই বছরের ১৪ সেপ্টেম্বর তথ্য-প্রযুক্তি অপরাধ আইনে বিচারক জিয়াউর রহমান প্রথম রায় ঘোষণা করলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট