1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ৯ আসামি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার দায়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ নভেম্বর (২০২৬) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মোঃ রোকন উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি (চট্টগ্রাম): পুলিশ সূত্রে জানা গেছে, সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী)-এর তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মামলার আসামি গ্রেপ্তার অভিযানকালে এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ সদরঘাট থানার একটি নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির মামলার (মামলা নং-১/১০৪, তারিখ: ০৬/০৯/২০২৪) আসামি মোঃ রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বরালিয়া এলাকার মোঃ হারুনের ছেলে এবং বর্তমানে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এসআরবি স্টেশন এলাকায় বসবাস করতেন।

পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার পৃথক অভিযানে এএসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার (জিআর-৮০/২০) পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করেন। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির শফিকুল ইসলামের ছেলে।

সন্দেহজনক ঘোরাফেরার দায়ে গ্রেপ্তার ৭ রাত ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে মোবাইল-২৪ ডিউটিকালে এসআই (নিঃ) মোঃ ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ শুভপুর, কদমতলী ও এস আর বিল এলাকার নির্জন স্থান থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ৭ জনকে আটক করেন।

আটককৃতরা হলেন— চাঁদপুরের হাজীগঞ্জ থানার ষোলদানা এলাকার মোহাম্মদ হোসেন টিটু (৩৩), কক্সবাজারের রামু থানার রামকুট এলাকার বিজয় ধর (১৯), ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ এলাকার মোঃ ইমরান (৩৫), পূর্ব মাদারবাড়ির আব্দুর রহিম তানভীর (২১), টংফকির মাজার গলির মহিউদ্দিন বাদশা (৩০), পশ্চিম মাদারবাড়ির মোঃ রনি (৩১) এবং পূর্ব মাদারবাড়ি বাংলাবাজার এলাকার মোঃ খোকন হাওলাদার (৩৪)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা গভীর রাতে ওই স্থানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১০৩ ধারায় (নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০) তাদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট