1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে  ডিবি হাসানকে জনগণ আটক করে পুলিশে দিয়েছে - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে  ডিবি হাসানকে জনগণ আটক করে পুলিশে দিয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী নগরীর হজের মোড়ে সাধারণ জনতা একসময়কার কুখ্যাত সাবেক পুলিশ সদস্য এসআই হাসানকে (ডিবি হাসান নামে পরিচিত) আটক করে চন্দ্রিমা থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। শনিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি)।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিচ্যুত হওয়ার পরও হাসান এলাকায় আধিপত্য বিস্তার ও নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এদিন এলাকাবাসী ক্ষোভে তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে হস্তান্তর করে।Open photo

উল্লেখ্য, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এ সদস্য একসময় বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্কের নাম ছিলেন। অভিযোগ রয়েছে, তার হাত থেকে রক্ষা পাননি এমনকি নিজ দলের এক কর্মীও—যাকে তিনি কথিত ক্রসফায়ারের নামে হত্যা করেছিলেন। এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, “যে মানুষ বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে এত প্রাণ কেড়ে নিয়েছিল, আজ সে নিজ এলাকাতেই সাধারণ মানুষের হাতে অপমানিত হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট