1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের অর্ধদিবস হরতাল পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীতে খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামজোটের অর্ধদিবস হরতাল পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাদসান…………………

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া এবং বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই হরতাল।

 

হরতাল চলা কালিন সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মী জড়ো হন। এরপর তারা সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। বাম গণতান্ত্রিক জোটের এই বিক্ষোভ মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সাহেববাজার জিরোপয়েন্ট এসে জড়ো হয়। এসয় তারা পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এবং জোটের নেতাকর্মীরা সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেন।

 

মানববন্ধন ও সমাবেশে বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলা সমন্বয়কারী এনামুল হকসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, দেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। একদিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করায় সাধারণ জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে আমলা ও ক্ষমতাসীনরা দেশের টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে। সরকার অপরাধীদের শাস্তির আওতায় আনা দূরে থাক, তাদের ব্যাপারে খোঁজও নিচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না।  কাজ না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বাম জোটের নেতারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট