1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে আবারও প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১৭৫টি ভূমিহীন পরিবার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজা শুধু উৎসব নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক: ইউএনও নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত

রাজশাহীতে আবারও প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ১৭৫টি ভূমিহীন পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন ……………………………………

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগান  নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্রয়হীনদের আশ্রয় দেয়ার কার্যক্রম বাস্তবায়ন করে  যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উপকার ভোগীদের জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসনের আয়োজেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হকের সঞ্চালনায় এতে রাজশাহী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবাদ সম্মেলনে এই কর্মসূচী সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক  আব্দুল জলিল। ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ‘মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা ২০২০ প্রণয়ন করা হয়েছে।

 

এরই আলোকে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণীর) পরিবার পুনর্বাসনের লক্ষ্যে দেশব্যাপী কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় সারাদেশে ৩য় পর্যায়ে (২য় ধাপে) উদ্বোধনের জন্য নির্ধারিত ঘরের সংখ্যা নোট ২৬,৩৯০টি। রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪,৩২১টি।

 

১ম পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মাধ্যমে ৬৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হয় ঘরের চাবি। সাথে দেয়া হয় বিনামূল্যে ২ শতক জমি বন্দোবস্ত। সেইসাথে কবুলিয়ত ও নামজারী সম্পাদন করে দেয়া হয়। বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করে দেয়া হয়। একইভাবে ২য় পর্যায়ে পুনর্বাসিত করা হয় ৮৫৪টি পরিবার। ৩য় পর্যায়ে ১৩২৪টি ঘরের মধ্যে ১ম ধাপে ১,১৪৯টি ঘর প্রদান করা হয় বলে উল্লেখ করেন তিনি ।

 

একইভাবে ৩য় পর্যায়ে (২য় ধাপে) ১৭৫টি ঘরের চাবি প্রদান করা হবে। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ‘ক’ তালিকাভুক্ত পরিবারের সংখ্যা ২৮৭০টি। অবশিষ্ট ১৪৫১টি পরিবারকে এ বছরের মধ্যেই পুনর্বাসন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।

 

এবার রাজশাহী জেলায় এই উদ্বোধন কার্যক্রমের বিশেষত্ব হলো উপজেলা টাস্কফোর্স কমিটি ও জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। উপজেলা জেলাগুলো হলো জেলার বাঘা, চারঘাট ও মোহনপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

 

দুর্যোগ বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে কোনো পরিবার ভূমিহীন-গৃহহীন হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধির সাথে সমন্বয় করে নতুন ভাবে তালিকা হালনাগাদ করে ‘ক’ শ্রেণিভুক্ত করে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, ৩য় পর্যায়ে (২য় ধাপে) ১৭৫টি ঘর প্রদান করা হবে যথাক্রমে, পবা উপজেলায় ১০টি, মোহনপুর উপজেলায় ১০টি, তানোর উপজেলায় ১৭টি, গোদাগাড়ী উপজেলায় ১৮টি, পুঠিয়া উপজেলায় ১৭টি, দূর্পুর উপজেলায় ২৫টি, চারঘাট উপজেলায় ৩৩টি, বাঘা উপজেলায় ৩০টি ও বাগমারা উপজেলায় ১৫টি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট