1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে আগুনে পুড়ল দেড় কোটি টাকার ওয়ালটন ফ্রিজ

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………..

রাজশাহী মহানগরীতে বেকারি কারখানার আগুনে পুড়ে গেছে প্রায় দেড় কোটি টাকার ওয়ালটন ফ্রিজ। গতকাল বুধবার (২২ জুন) রাত সাড়ে ৩টার দিকে নগরীর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। গুদামটি ব্যবহার করত দেশীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গুদামের পাশেই ছিল সুরমা বেকারির কারখানা।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানিয়েছেন, রাত ৩টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর আসে। তখনই দমকল কর্মীরা বেরিয়ে পড়েন। দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। প্রায় সোয়া ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আরও প্রায় ঘণ্টাখানেক সময় লাগে।

 

তিনি আরও বলেন, পাশের বেকারির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ফ্রিজের গুদামে ছড়িয়ে পড়ে। ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, আগুনে তাদের দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৮০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।#

সান/১২

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট