1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাজশাহীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেফতার ৮

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কোর্ট এলাকা থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ৮ অপহরণকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), মো. তারেকুল ইসলাম (৫৫), মো. রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২)। আটককৃতরা সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া অপর আসামি ওমর আলী (৫০) বাগমারা থানার নরসিংপুর গ্রামের বাসিন্দা।

আজ মঙ্গলবার আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার দুপুরে নরসিংপুর গ্রামের সোহেল রানা মামলার বিষয়ে খোঁজ নিতে রাজশাহী কোর্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অপহরণ করে। পরবর্তীতে অপহরণকারীরা সোহেল রানার ছোট ভাইয়ের কাছে মোবাইলে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় অপহৃত সোহেল রানার স্ত্রী রাজশাহী মহানগর ডিবি পুলিশকে অবগত করলে, ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে।

পরে অপহরণকারীরা কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশনের জামাল চত্বরে সোহেল রানার স্ত্রীকে মুক্তিপণের টাকা আনতে বলে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আড়ালে থাকা ডিবি পুলিশের এসআই মো. শাহ্ আলী মিয়া ও তার টিম মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী নুর ইসলাম ও রাজনকে আটক করে।

আটককৃতদের তথ্যমতে রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ডিবি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ওমর আলী, মাসুদ রানাসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম অভিযান চালিয়ে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকা থেকে ওমর আলীকে আটক করে।

আটকদের বিরুদ্ধে রাজপাড়া থানায় অপহরণ মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট