1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাকসু নির্বাচনে ১৬ দফা ইশতেহার ঘোষণা করলো গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাকসু নির্বাচনে ১৬ দফা ইশতেহার ঘোষণা করলো গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ১৬ দফা ইশতেহার ঘোষণা করেছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর সমর্থিত প্যানেল ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নির্বাচনী অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

প্যানেলের ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল বলেন, “আমরা ইশতেহারে অবাস্তব কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এক বছরের মধ্যেই বাস্তবায়নযোগ্য কাজগুলো সম্পন্ন করব।” অবাস্তব প্রতিশ্রুতি নয়, এক বছরে বাস্তবায়নযোগ্য’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ঘোষিত ইশতেহারের ১৬ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো— * রাকসুর কাঠামো সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি, * আবাসন সংকট নিরসন, * গবেষণায় অগ্রাধিকার ও লাইব্রেরি আধুনিকায়ন, * খাদ্যের মান ও পুষ্টি নিশ্চিতকরণ, * শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসুরক্ষা, * নারীবান্ধব ক্যাম্পাস গঠন, * সব জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ, * পরিবহন ও ক্রীড়া খাতে উন্নয়ন, *মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও গণতান্ত্রিক ছাত্রআন্দোলন জোরদার।

উল্লেখ্য, পুনর্গঠিত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। এবারের নির্বাচনে ১২টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদে ২৪৭ জন, সিনেটের ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হলের বিভিন্ন পদে প্রায় ৬০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ভোট গণনা শেষে সেদিনই ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট