1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

রাবি: সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার দলটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

ফর্ম উত্তোলনের পর রাকসু ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, আমরা ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে একটি প্যানেল ঘোষণা করেছি। কেননা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাত্রই সচেতন ও মেধাবী। আমরা সবার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি।

সংগঠনের রাবি শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে এবং দীর্ঘ দিনের নেতৃত্বের সংকট কাটবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা চাই ভোটকেন্দ্র হলের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থাপন করা হোক এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হোক।

গণমুখী ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমাদের প্যানেল নির্বাচিত হলে শতভাগ আবাসন সুবিধা, রেজিস্টারর অফিস ডিজিটালাইজেশন, গবেষণা ভিত্তিক স্কলারশিপ, ডাইনিং সেবার মানোন্নয়ন, মেডিকেল সেবার উন্নয়ন, ইন্টার্নশিপ সুবিধা, ছাত্র অভিযোগ সেল গঠনসহ একটি গণমুখী, বৈষম্যহীন, সহনশীল ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট