1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২ শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন

মির্জাপুরে মরদেহ উদ্ধার: কলেজছাত্র রবিউল হত্যায় গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মরদেহ উদ্ধার ও কলেজছাত্র মো. রবিউল হোসেন (১৯) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) ও একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা রমিজ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যায় রবিউল। এ সময় স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে তার বন্ধুদের বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় তরুণেরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং রবিউলের বন্ধু রাফিকে মারধর করে। এ সময় আতঙ্কিত হয়ে রবিউল দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তার পিছু নেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

নিখোঁজের দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলের পাশের একটি পুকুরে রবিউলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মির্জাপুরে মরদেহ উদ্ধার করে।

নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। সে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন। তিনি রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেপ্তার রাহাতের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমিজ রায়হান বলেন, এ ঘটনায় সাত থেকে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার দুজনকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রবিউলের মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।#

মো : সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট