1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

মান্দায় নদীর অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করলেন নওগাঁ জেলা প্রশাসক 

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষে আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নদী ও বিল সমূহে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনামাছ অবমুক্ত করা হবে। এর অংশ হিসেবে আজ রোববার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এরপর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও পোকা দমনের লক্ষে পরিবেশবান্ধব সেক্স হরমোন ফাঁদসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট