1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি | বাঘা (রাজশাহী): রাজশাহীর বাঘা উপজেলায় জিয়া পরিষদের উদ্যোগে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পর জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় বসে সেই গণতন্ত্রকে হরণ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিচালিত হচ্ছে। মানুষের অকল্যাণ বয়ে আনুক—আমরা এমন কোনো কাজ করবো না।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর নেজাম উদ্দিন আহমেদ তালুকদার। তিনি বলেন, “পেশাজীবীদের ঐতিহ্যবাহী সংগঠন হলো জিয়া পরিষদ। তাই প্রত্যেক নেতা-কর্মীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও মূল্যবোধ অনুসরণ করে চলতে হবে।”

সংবর্ধনা সভায় বক্তারা “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের নেতা শফিকুল ইসলাম সানা ও এনামুল হক। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, আশরাফ আলী মলিন, নুরুজ্জামান খান মানিক, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, আবদুল লতিফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, জিয়া পরিষদের কামরুজ্জামান সেন্টু, প্রভাষক তাহমিদুল হক, অধ্যক্ষ জহুরুল ইসলাম, বিলকিস নাহার বানু এবং কৃষক দল নেতা সেলিম আরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট