1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা

মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় যাত্রীবাহী বাসের গ্লাস ভেঙে দেওয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক নারীকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। আহত নারীর নাম জাহেরা বেওয়া (৬০)। সে ধোপাপাড়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ প্রামানিকের স্ত্রী। এ ঘটনায় আহতের ছোট জামাই বাঘা পৌরসভার চক ছাতারি গ্রামের নাজিম উদ্দীন বাদি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বাঘা তেলপাম্প সংলগ্ন সড়কের দক্ষিণ পাশের ড্রেনের উপর জাহেরা বেওয়া একটি ছোট লাঠি হাতে দাঁড়িয়ে ছিলেন। এসময় “বাঁধন পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস পাম্প থেকে তেল নিয়ে তার সামনে দিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় ছুড়ে মারা ইটের আঘাতে বাসের বাম পাশের গ্লাস ভেঙে যায়। বাসের চালক মাহাবুল আলম বাস থেকে নেমে প্রথমে জাহেরা বেওয়াকে কিল-ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে চালক তার হাত থেকে লাঠিটি কেড়ে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করেন। এতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে কে বা কারা ওই মানসিক ভারসাম্যহীন নারীকে ইট ছুড়ে মারে। রাস্তা থেকে সেই ইট কুড়িয়ে মারার সময় অসাবধানতাবশত সেটি বাসের গ্লাসে লেগে ভেঙে যেতে পারে। তবে তার হাতে থাকা লাঠিতে গ্লাস ভাঙা সম্বব নয়। আহতের পরিবারের দাবি, জাহেরা বেওয়া মানসিক ভারসাম্যহীন হলেও তিনি কখনো কাউকে আঘাত করেননি। স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। রাস্তায় ঘুরে বেড়ালেও বেশিরভাগ সময় মেয়ে জামাইর বাড়িতে থাকেন।

এ বিষয়ে চালক মাহাবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন আগে জানতাম না। রাগের মাথায় অনিচ্ছাকৃত ভূল হয়েছে। বাঘা থানার ওসি বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট