1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরে বিজয় র‌্যালি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট: কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা

মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরে বিজয় র‌্যালি

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চট্টগ্রাম জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিজয় র্যালি করেছে গণঅধিকার পরিষদ। র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর পোলোগ্রাউন্ড মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এতে মহানগরের বিভিন্ন থানা কমিটির সদস্য ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার, অর্থ সম্পাদক সেকান্তর সানি, সহ-প্রচার সম্পাদক মো. ইয়াসীনসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ। বিজয় র্যালিতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্লোগান দেন, যেমন: “তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ, বাংলাদেশ”, “তুমি কে, আমি কে—বাংলালি, বাংলালি”, “ভারতীয় আগ্রাসন নিপাত যাক” এবং “গোলামি না, আজাদি—আজাদি, আজাদি”।বিজয় র্যালির মাধ্যমে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর একাত্তরের চেতনা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যয় ব্যক্ত করে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট