1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়না তদন্ত শেষে বাবার গ্রামে বাড়ির গোরস্থানে দাফন করা হলো গৃহবধুকে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার রাজশাহীতে সাপের কামড় সচেতনতায় বিশেষ কর্মশালা ও তালগাছ রোপণ কর্মসূচি বাঘায় পদ্মার চরে আধিপত্য নিয়ে গোলাগুলি: গুলিবিদ্ধ যুবক রামেক হাসপাতালে ভর্তি শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের ক্রিয়া সামগ্রী ও চারা বিতরণ; এসিল্যান্ড হিসেবে সামিউর রহমানের যোগদান প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন

ময়না তদন্ত শেষে বাবার গ্রামে বাড়ির গোরস্থানে দাফন করা হলো গৃহবধুকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: কিডনি,ডায়াবেটিস ও মাইগ্রেনসহ জটিল রোগে ভুগে শেষমেষ স্বামীর বাড়ির শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্নহত্যার পথ বেছে নেন গৃহবধু। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বৃহসপতিবার (২৪ জুলাই) ময়না তদন্ত শেষে গৃহবধুর বাবার বাড়ির গ্রামে দাফন করা হয়েছে।

আত্নহত্যার চেষ্টাকালে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া নতুনপাড়া এলাকার মোহাম্মদ সাজেদুল হকের স্ত্রী, শিউলি বেগম (৩২) বুধবার (২৩ জুলাই’২৫) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্বামীর বাড়ির শয়ন কক্ষের তীরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে স্বামীর পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় গলার রশি কেটে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বেগতিক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রাত সাড়ে ১২টায় রামেক হাসাপাতালে নেওয়ার পথে মারা যান গৃহবধু।

অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাঘা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠান। বৃহসপতিবার ময়না তদন্ত শেষে ওই গৃহবধুর বাবার বাড়ি চারঘাট উপজেলার বড়বড়িয়া গ্রামে দাফন করা হয়েছে। দুই সন্তানের জননী শিউলি বেগম এই গ্রামের রেজাউল করিম রেজু কশাইয়ের মেয়ে।

স্বামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, কিডনি,ডায়াবেটিস ও মাইগ্রেনসহ জটিল রোগে ভুগছিলেন তার স্ত্রী। এ কারণে মানষিক সমস্যাতেও ভুগছিলেন, চিকিৎসাও চলছিল ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য স্বামীর বাড়ি থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট