1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার হিরো ইটভাটায় গত ২৭শে এপ্রিল সোমবার দিবাগত রাতে জ্বালানি তেল আনলোডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় “ভোলাহাট ফিলিং স্টেশন”কে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে ফিলিং স্টেশনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ শাখাওয়াত হোসেন মজু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার পেট্রোল পাম্পের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি স্পষ্টভাবে জানাতে চাই—এই ঘটনার সাথে আমার বা আমার প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের গুজব ছড়াচ্ছে। এতে আমরা বিব্রতবোধ ও ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

এ সময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে প্রচার বা শেয়ার করা উচিৎ নয়। একই সঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট