1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের  নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

ভোলাহাটে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজের  নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বিএনপি নেত্রী ও সাংবাদিক, চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন করে সোমবার বেলা সাড়ে ১১টায় (৩০ জুন ২০২৫) উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার প্রেসক্লাবের সামনে।

No description available.

মানববন্ধনে বক্তাদের বরাতে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরধরম গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়ার উস্কানীদাতা বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ মহিলা ভাইস চেয়ারম্যান ও ভোলাহাট প্রেসক্লাবের সম্মানিত সদস্য শাহনাজ খাতুনকে গত শনিবার উপজেলার ছাইতনতলা নামকস্থান হতে রাত প্রায় সাড়ে ৮টায় গ্রেফতার করে। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে শারীরিক নির্যাতন, হয়রানী ও ষড়যন্ত্রমূলক জেলহাজতে আটকিয়ে রাখে। পরেরদিন সোমবার স্থানীয় সাধারণ মানুষেরা তাদের প্রিয় নেত্রীর এহেন পুলিশের হয়রানী ও নির্যাতনে উপজেলার সচেতনমহল, সাধারণ মানুষ ও স্থানীয় সকল প্রেস ও ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকগণ পুলিশের এ ধরণের মিথ্যা ও বানোয়াট উস্কানিদাতা বানিয়ে গ্রেফতার করায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির জোর দাবী জানানো হয় মানববন্ধনে।

Open photo

উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খিজির হায়াত মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, বিএনপির মহিলানেত্রী মোসাঃ বিউটি বেগম পপি, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদরানা, জেলা ক্রীড়া সংসদের সহঃ সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান কোকো, ছাত্রদল নেতা মোঃ আজিম, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, মোঃ রওশন আলীসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মী এবং সকল প্রেস ও ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট