1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়াল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়াল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসন ৪৪ এর সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলামের নির্দেশনায় ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনোয়ারের নেতৃত্বে ভোলাহাট উপজেলার ৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যার পরে বাহাদুরগঞ্জ, মুশরীভূজা বিন্দুপাড়া ও কৃষ্ণপুর পূজামণ্ডপ।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, বিএনপি নেতা ঠিকাদার আলাউদ্দিন, সাবেক যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ লাল দেওয়ান, ইউপি সদস্য বাবু আলী, সাবেক সদস্য মোঃ আব্দুর রহমান, সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ, ছাত্রদল নেতা আরাফাত হোসেন সানিসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।

Open photo

পূজামণ্ডপ পরিদর্শনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পূজামণ্ডপের দায়িত্বে নিয়োজিত ও হিন্দুধর্মালম্বীদের উদ্দ্যেশ্যে বলেন, আমরা মুসলিম-হিন্দু ভাই ভাই। আমরা সুন্দর-সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। বিএনপি সবসময় ধর্মীয় উদারতা, মহানুভবতা ও সকলের ঐক্যবদ্ধতা নিয়েই আমরা কাজ করতে চাই। হিন্দুধর্মালম্বীদের সার্বিক সহযোগিতা আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা আলহাজ্ব আমিনুল ইসলামের নির্দেশনায় আগামীর দিনগুলিতে আপনাদের পাশে থাকার ও তার হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট