1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ সোমবার সকাল ১০টায় (১৪ জুলাই ২০২৫) উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফাতেমাতুজ্ জোহুরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যানগণ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, প্রাথমিক শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন।Open photo

“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে পরিবার পরিকল্পনা পরিদর্শক ইউসুফ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ওমর ফারুক।

এছাড়াও উপজেলার ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের পরিদর্শকগণ ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা অফিসের শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি এবং অন্যান্য কর্মকর্তাগণ। ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালনে আলোচনা সভায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি এবং পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা কর্মচারীগণের ও পুরস্কার তুলে দেয়ার দৃশ্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট