1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

ক্যাপশন: ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ ও শুভ উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি ও বিনামুল্যে কৃষকদের মাঝে সার-বীজ দেয়ার দৃশ্য।#

নিজস্ব প্রতিনিধি,  ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)………………………………………

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ধানের বর্তমান মৌসূমে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উচ্চ ফলনশীল (উফসী) বোরোধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার দু’হাজার তিন’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ ও শুভ উদ্বোধণী অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আশীষ কুমার দেব নাথ। বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সঞ্চালনায় উপজেলার সাধারণ কৃষকগণ উপস্থিত থেকে বর্তমান সরকারের বিনামুল্যে দেয়া সার-বীজ অতিথিদের নিকট গ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সুলতান আলী বলেন, আমরা ধানের এ রবি মৌসুমে কৃষকগণ নির্দিধায় এবং নিশ্চিন্তে ধান আবাদের জন্য বর্তমান সরকার উপজেলা পর্যায়ে বিনামুল্যে প্রতিজন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিওপি সার দিচ্ছি। উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়তায় ভোলাহাট উপজেলায় ২ হাজার ৩’শ জন কৃষকদের এ সহায়তা প্রদাণ করছি। আমি আশা করছি বর্তমান সরকারের ধান মৌসুমে দেয়া বিভিন্ন ধানবীজ, সার ও অন্যান্য কৃষিভিত্তিক সামগ্রী দেয়ায় উপজেলার প্রতিটি কৃষক বিনামুল্যে সার-বীজ সরকারের প্রশংসা করছে এটা আমার চোখে প্রতিফলিত হয়েছে এবং সরকারের এদান অব্যাহত থাকছে বলেই কৃষকগণ আগের তুলনায় বর্তমানে ১০/১৫ মন ধানের স্থলে আজ ২৫/৩০ মন ধান উৎপাদন করছে।#

 

ক্যাপশন: ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার-বীজ বিতরণ ও শুভ উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি ও বিনামুল্যে কৃষকদের মাঝে সার-বীজ দেয়ার দৃশ্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট