1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভোলাহাট প্রেস ক্লাবের সম্মানিত সদস্য শাহনাজ খাতুন ১২ দিন থাকার পরে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মো. আমজাদ হোসেন রাত পৌনে ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন। সূত্রে আরো জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. আমজাদ হোসেনের এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্রদি কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেয়া হয়।

Open photo

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (২৮ জুলাই ২০২৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বিএনপি নেত্রী ও সাংবাদিক, চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক পুলিশ গ্রেফতার করে।

আরো জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরধরম গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়ার উস্কানীদাতা বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ শাহনাজ খাতুনকে গত শনিবার উপজেলার ছাইতনতলা নামকস্থান হতে রাত প্রায় সাড়ে ৮টায় গ্রেফতার করে। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে শারীরিক নির্যাতন, হয়রানী ও ষড়যন্ত্রমূলক জেলহাজতে আটকিয়ে রাখে।

পুলিশের হাতে আটকের ১দিন পর এলাকাবাসী প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন করে সোমবার বেলা সাড়ে ১১টায় (৩০ জুন ২০২৫) উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার প্রেসক্লাবের সামনে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট