1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বদরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু লালপুরে মাদক সেবনরত অবস্থায় আটক-২, ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ বাঘায় বই দিয়ে দশম শেণির দুই শিক্ষার্থীর পাশে দাড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম সাপাহারে পেট্রোল মজুদের দায়ে ব্যাংক কর্মকর্তাকে জরিমানা শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনের মালিককে ১০হাজার টাকা জরিমানা

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………..

রাজশাহীর সবচেয়ে পুরো ও ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান বৈকালী সংঘ। ১৯৭৬ সালে রইস উদ্দীন বাবু, মনিরুজ্জামান ছানা, সাইদুজ্জামান কণা, বদরুজ্জামান রনি, মির্জা আশিক উদ্দিনসহ বেশ কয়েকজন ক্রীড়া অনুরাগীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সংঘটি। আজ বিকেলে সংঘটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্যান্ড, বাঁশি, ঢোল ও বিশালাকার বর্ণাঢ্য র‌্যালীর পর ৪৭ পাউন্ডের কেক কেটে পালিত হয় ঐতিহ্যবাহী বৈকালী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী। এর আগে ‘বিজয়ের উল্লাসে হকি- ২০২৩’ স্লোগানকে সামনে রেখে সকালে অংকন প্রতিযোগিতা, ক্রিকেট ও হকি খেলার মাধ্যমে ‍শুরু হয় অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান। বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান জানান, এই সংঘ রাজশাহী একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংঘ। আমাদের এই সংঘে ১৪০ জন হকি ও ৯৭ জন ক্রিকেট প্লেয়ার আছে। এদের মধ্যে ১৫ জন নারী প্লেয়ারও আছে। বাংলাদেশের বহু হকি প্লেয়ার এই সংঘ থেকে খেলে দেশের সুনাম অর্জন করেছে। বর্তমানে কৃষ্ণা, তাহের, রাব্বি, রহিত, মিলন সহ অনেকেই বাংলাদেশ ন্যাশনাল হকি টিমের প্লেয়ার। আবার এখান থেকে ওমি ও লিটুও বাংলাদেশ ক্রিকেটের জাতীয় টিমে খেলেছে। শুধু তাই নয়, এই বৈকালী সংঘ থেকে খেলে আমাদের অনেক ছেলেরা নৌ, বিমান, সেনা, বিজিবি ও ফায়ার সার্ভিসের টিমে খেলে চাকরি করে অনেক ভালো আছে। অনেকের পরিবার স্বচ্ছল হয়েছে।

আমাদের প্রচেষ্টা রয়েছে- বর্তমানে মোবাইলে আসক্ত যুব সমাজকে মাঠে ফেরানো এবং খেলাধুলায় সম্পৃক্ত করিয়ে দক্ষ খেলোয়াড় বানানো। যেনো তারা দেশের সুনাম অর্জন করতে পারে। এক্ষেত্রে জেলা প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টদের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট