1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

বিলশিতি বিলে শত্রুতার জেরে ২০ বিঘা জমির আবাদ নষ্টের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বিলশিতি বিলে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ২০ বিঘা জমির আবাদ নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মোঃ মুনসুর রহমান ও ফজলুর রহমান অভিযোগ করে জানান, আয়নাল (পিতা: মৃত সৈয়দ আলী), ছাইফুল (পিতা: মৃত সমসের প্রাং), আব্দুল মান্নান (পিতা: মোঃ সায়েদ মন্ডল), মাহাবুর সায়েদ মন্ডল ও সফিকুল (পিতা: ছাইফুল প্রাং) জোরপূর্বক তাদের জমিতে সেচের পানি বন্ধ করে দিয়েছেন। ফলে চলতি মৌসুমের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

তারা আরও বলেন, নিজেদের জমিতে শেল মেশিন দিয়ে সেচ দিতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে মুনসুর রহমান ও ফজলুর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান।

এদিকে অভিযুক্তদের বিষয়ে জানা গেছে, তারা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট