1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ: নাটোর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো র‍্যাব-৫ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ: নাটোর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি মোঃ রুবেল আলী (৪১) কে নাটোর জেলার রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সদর কোম্পানি।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুবেল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারীবাগান এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি একই এলাকার এক হিন্দু যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করেন। প্রায় দুই মাস আগে ভিকটিমকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ৩ সেপ্টেম্বর সকালে পুনরায় ধর্ষণ করে তিনি সেখান থেকে পালিয়ে যান।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা (নং-০৯, তারিখ-০৪/০৯/২০২৫) রুজু করা হয়। এ ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করে এবং সোশ্যাল মিডিয়াসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে। এমন স্পর্শকাতর মামলার তদন্তে দ্রুত পদক্ষেপ নেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নাটোর রেলস্টেশন এলাকা থেকে এজাহারভুক্ত আসামি রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের সত্যতা স্বীকার করে।

র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত রুবেলকে ধর্ষণ মামলার তদন্তকারী সংস্থা বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সন্ত্রাস, মাদক, ধর্ষণ, অপহরণসহ নানাবিধ অপরাধ দমনে র‍্যাবের তৎপরতা দেশব্যাপী প্রশংসিত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট