1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিদেশে রপ্তানির লক্ষ্যে বাঘায় আম সংগ্রহ,বাছাই,প্যাকিং পরিবহন, বাগান পরিচর্চা শীর্ষক চুক্তিবদ্ধ চাষী প্রশিক্ষণ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বিদেশে রপ্তানির লক্ষ্যে বাঘায় আম সংগ্রহ,বাছাই,প্যাকিং পরিবহন, বাগান পরিচর্চা শীর্ষক চুক্তিবদ্ধ চাষী প্রশিক্ষণ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : বিদেশে রপ্তানীর লক্ষ্যে উত্তম কৃষিচর্চা অনুসরনে আম সংগ্রহ,বাছাই,প্যাকিং পরিবহন এবং বাগান পরিচর্চা শীর্ষক চুক্তিবদ্ধ চাষী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬-মে) উপজেলার বিনোদপুর আম বাগান চত্বরে এর আয়োজন করেন রাজশাহীর এস.এম.আর এগ্রোটেক ইন্ডাষ্টিজ লিমিটেড। এতে চুক্তিবদ্ধ ৩৫জন সহ প্রায় শতাধিক আমচাষী অংশ গ্রহন করেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কৃষিবিদ মুহাঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(রাকাব) এর চেয়ারম্যান রইছ উল আলম মন্ডল বলেন, মৌসুমের শুরুতেই প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ চাষীদের আম উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছেন। পদ্ধতি অনুস্মরণ করলে অধিক পরিমাণ আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। রপ্তানির লক্ষে্য উত্তম কৃষি চর্চা অনুসরণে আম সংগ্রহ, বাছাই,প্যাকিং,পরিবহন এবং বাগান পরিচর্যার কোন বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যকালে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, দেশের গন্ডি পেরিয়ে আম বিদেশেও রপ্তানি হচ্ছে। আমের কলিটি ও সরবরাহকৃত আমের চাহিদা বাড়লে রপ্তানির পরিমান বৃদ্ধি পেতে পারে। এতে চাষীরা যেমন উপকৃত হবেন তেমনিভাবে দেশের আমের সুনাম ছড়িয়ে পড়বে বিদেশেও।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (নাটোর,গোপালপুর) কৃষিবিদ খবির উদ্দিন মোল্লা বলেন, দক্ষতার জোরে গত মৌসুমে তার মিলের আয় বাড়িয়েছেন। তাই প্রশিক্ষপ্রাপ্ত দক্ষ আম চাষীরা ভাল মানের আম পাঠাতে সক্ষম হবেন। এ জন্য আম চাষীরা সঠিক মান নির্ণয় করার দাযিত্ব এড়াতে পারেন না।

বাঘা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিউল্লাহ সুলতান বলেন, বিগত কয়েক বছর ধরে রাজশাহীর বাঘা-চারঘাটের উৎপাদিত আম ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। এবার আমের উৎপাদন কম হলেও যে আম আছে সঠিক পরিচর্চার মাধ্যমে রপ্তানি করা সম্বব হবে।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-বিচারক, জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার , প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়সাল কবির , মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট