1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী বাঘা উপজেলা প্রশাসন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

বিজয় দিবসে প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী বাঘা উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………………

মহান বিজয় দিবসে উৎসবের সমারোহে শনিবার বিকেল ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বিজয়ী হন,বাঘা উপজেলা প্রশাসন। বাঘা উপজেলা প্রশাসন বনাম সুধিজনের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে ১ গোল করে উপজেলা প্রশাসন। দ্বিতীয়ার্ধে ১ গোল করে খেলার সমতা ফিরিয়ে আনে সুধিজন। পরে আরো ১টি গোল করে বিজয়ী হন উপজেলা প্রশাসন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন টিম ম্যানেজার ও উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) জুয়েল আহমেদ। ডাঃ আকতারুজ্জামানসহ উপজেলা প্রশাসনের পক্ষে খেলায় অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি। আবু হেনা মোস্তফা জামাল বাপ্পিসহ সুধিজনের পক্ষে খেলায় অংশ নেন মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধা সন্তান ও সুধিজন।

খেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন শিক্ষক বিপ্লব কুমার রায়। ধারা বিবরণীতে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট