1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে প্যারাকুয়েটসহ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবীতে মানববন্ধন শ্যামনগরে ঝুুরঝুরি খালে নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা’ জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দা সহ হাজার বিঘা ধাণী  জমি স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগ তানোরে জমি নিয়ে সংঘর্ষের অভিযোগ লোহার সাবলের আঘাতে দু’জন আহত, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ

বিএনপি নেতা শামীম ঢালী নাসিক ৭নং ওয়ার্ডে সকলের চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে ব্রীজ করে দিলেন 

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে ব্রীজ করে দিলেন থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী। নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী উত্তর পশ্চিমপাড়া এলাকায় খালের উপরে লোহা এবং কাঠের সমন্বয়ে দুইটি ব্রীজ নির্মাণ করেন বিএনপি নেতা শামীম আহমেদ ঢালী।

রবিবার (২২ জুন) বিকালে কদমতলী উত্তর-পশ্চিম পাড়া এলাকায় নির্মিত ব্রীজ দুইটি উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শামীম আহমেদ ঢালী এলাকাবাসীকে নিয়ে ব্রীজ উদ্বোধন করেন।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো: রকিব, মো: শহিদ, মো: আশরাফ, ইব্রাহীম, মো: মাসুদ, আমির হোসেন কুট্টি, রানা, নাসির, সিরাজ, মিরাজ, আয়ুব আলী মুন্সী, বাদল, মোবারক হোসেন, ওমর ফারুক, ৭ নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সাগর বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন, আল-আমীন, শাহ আলম, অন্তর,শুভ, দিগন্ত ও তাসিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শামীম আহমেদ ঢালী তার বক্তব্যে বলেন, এলাকাবাসীর আহ্বানে আমি আমার অর্থায়নে দুইটি ব্রীজ নির্মাণ করেছি। আগামী দিনেও এলাকাবাসীর উন্নয়নে আমি তাদের পাশে রয়েছি।এলাকাবাসীকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কদমতলী উত্তর-পশ্চিম পাড়া এলাকার কয়েক হাজার বাসিন্দা কয়েকটি বাঁশের সাঁকু দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করতো। আর এসব সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে বাসিন্দারা দূর্ঘটনার কবলে পড়তো। তাই এলাকাবাসীর ভোগান্তি লাগবে এগিয়ে আসেন শামীম আহমেদ ঢালী। নিজ অর্থায়নে তৈরী করে দেন দুইটি ব্রীজ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট