1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশে তারেক রহমানের ৩১ দফা ও নির্বাচনকেন্দ্রিক বার্তা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বালিয়াডাঙ্গায় বিএনপির সমাবেশে তারেক রহমানের ৩১ দফা ও নির্বাচনকেন্দ্রিক বার্তা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামীর উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান  মোঃ তৌসিফুল ইসলাম তোসি, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  মোঃ নজরুল ইসলাম এবং ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ আতাউল হক কামাল।

সমাবেশে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি  প্রফেসর রফিক উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি যুগান্তকারী ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা ও দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার। তাই জনগণ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধান অতিথি হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে এবং দেশের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনগণের বিপুল উপস্থিতি ছিল। সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট