1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার কমিউনিটি  ক্লিনিকে আবারো তালা ভেঙে ঔষধসহ আসবাব পত্র চুরি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

বাঘার কমিউনিটি  ক্লিনিকে আবারো তালা ভেঙে ঔষধসহ আসবাব পত্র চুরি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : সাত বছর আগে তালা ভেঙে দেড় লক্ষ টাকার ঔষধসহ বিশ হাজার টাকার আসবাব পত্র চুরির ঘটনা ঘটেছিল। আবারো তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২-০৭-২০২৫) দিবাগত রাতের কোন এক সময়ে রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরি ঘটনা ঘটে। রোববার(১৩-০৭-২০২৫) সকাল ৮.৫০ মিনিটে ক্লিনিকে উপস্থিত হয়ে চুরির ঘটনা জানেন সেখানকার কর্তব্যরত অফিসার আবুল হোসেন।

তিনি জানান,চোরেরা কমিউনিটি ক্লিনিকের মেইল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওজন মাপা মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিস গ্লুকোমিটার ১টি, ঔষধ ১ বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচি সেট-১টি চুরি করে নেয়।এছাড়াও দুইটি আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে যায় । প্রতিষ্ঠানটির সভাপতিসহ স্থানীয়রা সেখানে গিয়ে চুরির বিষয়টি দেখেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিন সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, চুরির রহস্য উদঘটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য,২০১৮ সালের ৩আগষ্ট দিবাগত রাতে ওই ক্লিনিকের তালা ভেঙ্গে দেড় লক্ষ টাকার ঔষধসহ বিশ হাজার টাকার আসবাব পত্র চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় অভিযোগ দায়েরের পর চকএনায়েত গ্রামের দুইজনকে আটক করেছিল পুলিশ। দান করা সম্পত্তিতে ক্লিনিক স্থাপনের বিশ বছর পর তারা সম্পত্তির ওয়ারিশ দাবি করে তালা ঝুলিয়েছিল। এ অভিযোগে তাদের আটক করেছিল পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট