1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘার আড়ানি স্টেশনে আন্তঃ নগর ট্রেন স্টপেজের দাবি এলাকাবাসির - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

বাঘার আড়ানি স্টেশনে আন্তঃ নগর ট্রেন স্টপেজের দাবি এলাকাবাসির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আড়ানি স্টেশনে তিতুমীর ও বাংলাবান্ধা আন্তঃ নগর ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার আড়ানী রেল স্টেশনে এলাকার সর্বস্তরের জন সাধারণের ব্যনারে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন- রাজশাহী হতে সারা দেশে মোট ১৮টি ট্রেন চলাচল করে। বিভিন্ন সময়ে ট্রেন ক্রচিং তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস আড়ানী স্টেশনে থামিয়ে রাখা হয়। ট্রেন দুটির স্টপেজ না থাকায় যাত্রীরা বিনা টিকিটে চলাচল করে। তাতে সরকার রাজস্ব হারাচ্ছে। ট্রেন দুটির স্টপেজ দিলে ৫ উপজেলার ( বাঘা, পুঠিয়া, বাগাতিপাড়া,  চারঘাট লালপুর) জনসাধারণ উপকৃত হবে । সরকারের রাজস্ব বাড়বে।

ইতিমধ্যে ট্রেন থামানোর দাবিতে এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের গণস্বাক্ষরসহ পাকশী ডিআর এম ও রাজশাহী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হয়েছে। প্রয়োজনে উর্ধতন কতৃপক্ষের কাছেও পাঠাবেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর জামায়াতে আমির মনিরুল আযম জিঞ্জু,আড়ানী পৌর বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক মোন্তাক আহমেদ,সুজাত আহম্মেদ তুফান,প্রভাষক শফিকুল ইসলাম, স্টেশান বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, শিক্ষক নজরুল ইসলাম, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু আফজাল,পৌর ওর্য়াড়ের সভাপতি আফাজ উদ্দিন, পৌর ছাত্র নেতা ফয়সাল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট