1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দল- উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিন এবং ১৯ আগষ্ট স্বেচ্চাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার(১৬-০৮-২০২৫) বিকেল ৫টায় শাহদৌলা সরকারি কলেজের হল রুমে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহিদুল ইসলাম। প্রধান অতিথীর বক্তব্য দেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। তিনি বলেন দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নের্তৃত্ব দেবেন। তার নের্তৃত্বেই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে।

বাঘা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল হোসেনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম,বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল ইসলাম,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম রেজা,বাঘা পৌর ছাত্র দলের আহ্বায়ক শামীম হোসেন।

আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাজেদুর রহমান। খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট