1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে মতবিনিময় সভা ও প্রবাসীর মিঠুর আর্থিক সহায়তা প্রদান - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

বাঘায় ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে মতবিনিময় সভা ও প্রবাসীর মিঠুর আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের ‘শারদীয় দুর্গোৎসব’ উপলক্ষে মতবিনিময় সভা ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করেন-বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা, আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম মিঠু । তিনি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারির ছেলে।

শনিবার(২৭-০৯-২০২৫) বিকেল সাড়ে ৪টায় চন্ডিপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। মানব কল্যাণে ধর্ম, ভ্রাতৃত্ববোধ, জাগ্রত বিবেক, সবার জীবনে কল্যাণ বয়ে আনুক- এসব বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন, হামিদুল ইসলাম ওরফে হায়দার মিলিটারি। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, মন্দির কমিটির নেতা-বাবু ধীরেনন্দ্রনাথ সরকার,সঞ্চয় কুমার,সনাতন দেবে, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন,জাহিদ হাসান প্রমুখ।

পরে সহায়তার অর্থ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন-স্থানীয় সাহাবাজ আলী, ফরিদ উদ্দীন,জাম্মার আলীসহ মন্দির কমিটির নের্তৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট