1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বাঘায় বিদ্যুতের পুলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের পুলের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন চালক সম্রাট আহমেদ (২০)। সে উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে। সোমবার (২৮-০৭-২০২৫) রাত সাড়ে ৯টায় হাবাসপুর এলাকায় ঘটনা ঘটে। তার সাথে থাকা একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(২২) ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান।

তিনি জানান,তাদের মাথায় হিলমেট ছিলনা। উপজেলার মিরগঞ্জ মোড় থেকে মোটরসাইকেল চালিয়ে তারা বাড়িতে ফিরছিলেন। মঙ্গলবার (২৯-০৭-২০২৫) সকাল সাড়ে ১০টায় জানাজার নামাজ শেষে এলাকার গোরস্থানে সম্রাট আহমেদকে দাফন করা হয়েছে।

বিষয়টা নিশ্চিত করেছেন নিহতের নিকট আত্নীয় শিক্ষক মাহফুজুর রহমান। তিনি জানান,গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় ১হাত দিয়ে চোখে পড়া পানি মুছছিল। এসময় বিদ্যুতের পুলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে চারঘাট হাসপাতালে নেয়ার পথে মারা যায়। শোকে স্তব্দ নিহত সম্রাট আহমেদের স্ত্রী ও মা-বাবা স্বজনরা।

নিহতের সহোদর বড় ভাই রমজান আলী জানান, তার ২টা সন্তান আছে। ৩ বছর আগে একই গ্রামের লাকি বেগমেরর সাথে বিয়ে হয়।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান,বিষয়টি জেনেছেন। যেহেতু নিজে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে,সে কারণে কোন অভিযোগ করেনি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট